Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিনোদন বলিউড যাত্রায় আলোচনায়, ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বিনোদন

বলিউড যাত্রায় আলোচনায়, ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা

By Shamim Rezaএপ্রিল 1, 20263 Mins Read

দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকার আরিফিন শুভ। নিজের প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ ১৯ মার্চ মুক্তির পর ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বারবার উঠে আসছে তার নাম—কখনো ‘স্ট্যান্ডআউট লিড’, কখনো বা সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে।

আরিফিন শুভ বন্দনা

Advertisement

একের পর এক ইতিবাচক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি আর শুধু দেশের তারকা নন; বরং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন আন্তর্জাতিক অঙ্গনের একজন পরিচিত মুখ হিসেবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ বিনোদন ম্যাগাজিন হলিউড রিপোর্টার তাদের ইন্ডিয়ান সংস্করণে ‘জ্যাজ সিটি’ সিরিজের পর্যালোচনায় লিখেছে, এই সিরিজে সবচেয়ে কার্যকর দিক হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর প্রধান চরিত্রে অভিনয়।

তাদের ভাষায়, তার পারফরম্যান্সই দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ।

ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। তাদের মূল্যায়নে, শক্তিশালী অভিনয়ই এই নির্মাণকে আলাদা মাত্রা দিয়েছে।

ডিজিটালভিত্তিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম স্ক্রল তাদের পর্যালোচনায় আরিফিন শুভকে ‘জিমি’ চরিত্রের জন্য একটি ‘স্মার্ট চয়েস’ হিসেবে উল্লেখ করেছে।

তারা বলেছে, চরিত্রটির ভেতরের পরিবর্তন ও স্তরগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তার অভিনয়ে সবসময়ই একটি পরিশীলিত সৌন্দর্য ও স্বচ্ছন্দ উপস্থিতি বজায় থাকে। এমনকি সিরিজের সীমাবদ্ধতার মধ্যেও শুভর উপস্থিতি দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ—যা তাকে এই কাজের সবচেয়ে লক্ষণীয় দিকগুলোর একটি করে তুলেছে।

ভারতের আর্থিক ও বিশ্লেষণভিত্তিক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল তাদের পর্যালোচনায় জানিয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিনয় সিরিজটিকে আকর্ষণীয় করে রেখেছে।

বিনোদনকেন্দ্রিক পোর্টাল এম৯ নিউজ বলছে, আরিফিন শুভ তার চরিত্রে এক ধরনের স্টাইলিশ উপস্থিতি এনেছেন এবং স্বাচ্ছন্দ্যে চরিত্রটি বহন করেছেন।

ডিজিটাল সংবাদমাধ্যম নিউজবাইটস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শুভর পারফরম্যান্সই সিরিজটিকে দর্শকের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

বলিউডভিত্তিক প্ল্যাটফর্ম লেটেস্টলি আরিফিন শুভকে ‘স্ট্যান্ডআউট লিড পারফরমার’ হিসেবে উল্লেখ করেছে, যা তার অভিনয়ের আলাদা শক্তির দিকটি তুলে ধরে।

এছাড়া চলচ্চিত্র বিশ্লেষণভিত্তিক পোর্টাল বাপ অব মুভিজ বলছে, আরিফিন শুভ সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন।

ভারতের জনপ্রিয় হিন্দি সংবাদপত্র আমার উজালা তাদের পর্যালোচনায় লিখেছে, জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভ আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন, যেখানে তার চরিত্রে আকর্ষণ ও অন্তর্দ্বন্দ্ব দুটোই ফুটে উঠেছে।

অন্যদিকে, আঞ্চলিক বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলা মন্তব্য করেছে, এই চরিত্রের জন্য আরিফিন শুভকে তার ভক্তরা দীর্ঘদিন মনে রাখবেন।

‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভর অভিনয় নিয়ে যে ধারাবাহিক প্রশংসা দেখা যাচ্ছে, তা শুধু এই কাজটির গ্রহণযোগ্যতাই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি অভিনেতার অবস্থানকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

গেল ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ সনি লিভে প্রকাশের পর ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে সিরিজটি। সেই ধারাবাহিকতা এখনো ট্রেন্ডিংয়ে নিজের বজায় রেখেছে মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ। ‘জ্যাজ সিটি’র পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন এতে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Nora Fatahi

লিসা থেকে নোরা ফাতেহি, বিশ্বকাপ মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক

জুন 13, 2026
পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

জুন 13, 2026
zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

জুন 13, 2026
Latest News
Nora Fatahi

লিসা থেকে নোরা ফাতেহি, বিশ্বকাপ মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক

পপসম্রাট মাইকেল জ্যাকসন

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

zilik

ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Brazil

ব্রাজিলের বিশ্বখ্যাত ৩ হিট গান

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

অভিনয়শিল্পী আসমা ঝিলিক

হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নোরা ফাতেহি

এক গানেই নেটদুনিয়ায় সমালোচনার মুখে নোরা

অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে: অপু বিশ্বাস

কায়সার

বিশ্বকাপ আনন্দে নেই কায়সার হামিদ, শোকে ভাসছেন সাবেক ফুটবলার

সুড়ঙ্গ ২

ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa