পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক করতে ভারত রাজি। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের ভিসা বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত সরকার বলেছে যে, ওরা ভিসা প্রসেসিং নরমালাইজ করে দিবে। আমি মনে করি যে, আমাদের দুই দেশের ব্যবসা-বাণিজ্য, মানুষের পারস্পরিক সম্পর্ক এবং মেডিকেল ভিসা সবকিছু স্বাভাবিক রাখার জন্য এই ভিসার প্রক্রিয়াটা আরও সহজীকরণ করা উচিত। সবকিছু আগের জায়গায় চলে যাওয়ার কথা, সেটা নিশ্চয় তারা করবে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যেহেতু নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাই বলেছে যে তারা নতুনভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সেটা তারা অবশ্যই বিবেচনা করবে।
লিবিয়ায় মানবপাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব দেশেই আমাদের লোক লিগ্যালভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে, মানবপাচারের সঙ্গে যারা জড়িত, তাদের আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা এই সুযোগ নেয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যারা মানবপাচারের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে এবং বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল দেশকে এ বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


