মানিকগঞ্জ প্রতিনিধি : তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুর রহমানকে শাস্তি প্রদান করেছে তথ্য কমিশন। উভয় পক্ষের শুনানী শেষে মমিনুর রহমানকে তথ্য অধিকার আইন ২০০৯ এর ২৭ এর (১) (ঙ) ধারা অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা ও সর্তক করেছে তথ্য কমিশন।

PIO

Advertisement

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট) বিকেলের দিকে তথ্য কমিশনের উপ-পরিচালক সোহানা নাসরিন এক সিদ্ধান্তপত্রে এ তথ্য নিশ্চিত করছেন।

তথ্য কমিশনের সিদ্ধান্তপত্র থেকে জানা যায়, তথ্য অধিকার আইন যথাযথভাবে অনুসরন করে সাংবাদিক জাহিদুল হক চন্দন দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুর রহমান বরাবর তথ্য চেয়ে আবেদন করেন। তথ্য না পাওয়ায় আবেদনকারী যথাযথভাবে নিয়ম অনুযায়ী আপিল ও অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর উভয় পক্ষের শুনানী শেষে তথ্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেন। এ সময় তথ্য প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুর রহমানকে দশ কার্য দিবসের মধ্যে তথ্য প্রদানের নির্দেশ দেন।

এছাড়া মো:মমিনুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। সেই সাথে মমিনুর রহমান তথ্য কমিশনের শুনানীতে হাজিরার জন্যে কোন টিএ/ডিএ প্রাপ্য হবেন না বলে জানায় কমিশন। আর এ সিদ্ধান্তপত্রের অনুলিপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও মানিকগঞ্জের জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বরাবর পাঠানোর নির্দেশ প্রদান করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.