Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২০টি দেশে ডিজিটাল ইউরো চালুর উদ্যোগ
আন্তর্জাতিক

২০টি দেশে ডিজিটাল ইউরো চালুর উদ্যোগ

By Saiful IslamOctober 21, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সম্প্রতি একটি নতুন উদ্যোগ নিয়েছে। তারা ইউরোর একটি ডিজিটাল ভার্সন চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে ইউরো ব্যবহারকারী ২০টি দেশের নাগরিকরা নিরাপদে ও বিনামূল্যে ইলেকট্রনিক মাধ্যমে লেনদেন করতে পারবে। খবর নিক্কেই এশিয়া।

২০টি দেশে ডিজিটাল ইউরো চালুর উদ্যোগ

Advertisement

ইসিবি জানায়, তারা ১ নভেম্বর থেকে প্রস্তুতিমূলক পর্যায়ে দুই বছরের জন্য ডিজিটাল ইউরো চালু করতে যাচ্ছে। যার মাধ্যমে তারা ডিজিটাল ইউরোসংক্রান্ত নিয়মগুলো চূড়ান্ত করবে। ইসিবি এক্ষেত্রে তাদের প্রাইভেট সেক্টরের অংশীরদারদের সঙ্গে এ পদক্ষেপে কাজ করবে এবং তারা কিছু পরীক্ষামূলক কার্যক্রম চালাবে।

এছাড়া ইসিবি আরো জানায়, দুই বছর ডিজিটাল মুদ্রার পরীক্ষামূলক কার্যক্রম চলার পর গভর্নিং কাউন্সিল পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেবে। অর্থাৎ এ পদক্ষেপটি ভবিষ্যতে আরো প্রসারিত করবে কিনা।

সম্প্রতি নেয়া সিদ্ধান্তটি তাদের বহু বছরের একটি প্রকল্পের ছোট পদক্ষেপ। যার মাধ্যমে ইসিবি অন্যান্য সাতটি ধনী দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় এগিয়ে থাকবে এবং এটি অন্যদের জন্য অনুসরণীয়।

বেশ কয়েকটি ক্যারিবিয়ান দেশ ও নাইজেরিয়া এরই মধ্যে ডিজিটাল মুদ্রা চালু করেছে। এছাড়া চীন ও সুইডেনেও এ প্রকল্প চালু হয়েছে।

ডিজিটাল ইউরো অনেকটা অনলাইন ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করবে, তবে মূল্য পার্থক্য থাকবে এটা ইসিবির অনুমোদিত হওয়ায় অন্যান্য প্রাইভেট ব্যাংকের তুলনায় নিরাপদ এবং এর মাধ্যমে বিনামূল্যে অর্থ প্রদান করা যাবে।

প্রকল্পটি নিয়ে সমালোচকদের কিছু নেতিবাচক ধারণাও রয়েছে। প্রধানত ব্যাংকার ও নিয়ন্ত্রকরা আশঙ্কা করছেন এটি বাণিজ্যিক খাত থেকে আমানত কেড়ে নেবে। কিছু শিক্ষাবিদ, ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা পর্যবেক্ষণকারী সংস্থা ও বেশকিছু ভোক্তা গোষ্ঠীও এ আশঙ্কা করছেন।

রক্ষণশীল ইউরোপিয়ান পিপলস পার্টির ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য মার্কুস ফেরবার বলেন, ‘এখন পর্যন্ত ইসিবি ডিজিটাল ইউরোর অতিরিক্ত মূল্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানায়নি।’

ইসিবি বলেছে একটি ডিজিটাল ইউরো পেমেন্টের বাজারে প্রতিযোগিতা তৈরি করবে, যেখানে এখন মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর আধিপত্য রয়েছে।

ইসিবি জানায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত কমে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে সেই উদ্বেগ কমাতে, তারা একজন ব্যক্তি নিজের কাছে কী পরিমাণ ইউরো রাখতে পারবে তার একটি পরিমাণ নির্ধারণ করে দেবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি জানায়, ডিজিটাল মুদ্রার সংকটকালীনের বাইরে আর্থিক নীতির ওপর একটি নমনীয় প্রভাব থাকা উচিত এবং তারা কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে।

নগদ অর্থের মতোই ব্যবহারকারীরা আশপাশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ডিজিটাল ইউরোয় অফলাইনে অল্প পরিমাণেও অর্থ লেনদেন করতে পারবে। ইসিবি আশ্বস্ত করেছে তারা পৃথক লেনদেন সম্পর্কে কোনো ডাটা সংরক্ষণ করবে না।

ডিজিটাল ইউরো ইসবির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক ও ডিজিটাল ওয়ালেট প্রদানকারীরা বিতরণ করবে। এটি শুধু ইউরো এলাকার বাসিন্দাদের এবং বিদেশী নাগরিকদের জন্য এ সুবিধা দেয়া হবে। যার কারণে স্থানীয় মুদ্রা দুর্বল এমন দেশগুলোয় ব্যাপক গ্রহণযোগ্যতা বাড়বে।

ইউরোপীয় কমিশনের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়নে ইলেকট্রনিক অর্থ লেনদেন ২০১৭ সালে ১৮৪ দশমিক ২ ট্রিলিয়ন ইউরো থেকে ২০২১ সালে তা ২৪০ ট্রিলিয়ন ইউরোয় পৌঁছেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa