আন্তর্জাতিক ডেস্ক : আকাশপথে ভ্রমণে সময় উড়োজাহাজের যাত্রীদের মৌলিক শিষ্টাচার মেনে চলা উচিত যাতে অন্য কাউকে বিব্রতকর অবস্থা বা বিরক্ত হতে না হয়। এমন নিয়মের তোয়াক্কা না করে প্রায়ই ফ্লাইটে কোন কোন যাত্রীর উদ্ভূত বা নৈতিকতা বিবর্জিত আচরণ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি এক যাত্রী উড়োজাহাজে এক যুগলকে একে-অপরের জড়িয়ে ধরে থাকতে দেখে কিছুটা আতঙ্কিত ও বিব্রত হয়ে পড়েন। তিনি ওই যুগলের অন্তরঙ্গ ছবি ক্যামেরাবন্দি করেন।

Advertisement

একাধিক ছবিতে দেখা যায়, ওই যুগলকে উড়োজাহাজের সিটে পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। সামাজিক মাধ্যমে প্রকাশের পরই ছবিগুলো ভাইরাল হয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এফএলইএ’ নামক এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারী আকাশপথে ভ্রমণের সময় ফ্লাইটের এমন কিছু ছবি দিয়েছেন, যাতে রীতিমতো চক্ষু ছানাবড়া হয়ে গেছে অন্যদের।

এসব ছবিতে দেখা যাচ্ছে, উড়োজাহাজের একটি তিন আসনের সারিতে লম্বালম্বিভাবে শুয়ে একে-অপরকে জড়িয়ে রয়েছেন তরুণ-তরুণী। মাঝের হ্যান্ডরেস্ট তুলে রীতিমতো একে অপরের জড়িয়ে বিশ্রাম নিচ্ছেন ওই যুগল। এমনকি দুজনের হাত পাশাপাশি লাগিয়ে ভালোবাসার চিহ্নও দেখাচ্ছেন তারা।

ছবির পোস্টে ওই এক্স-ব্যবহারকারী লিখেছেন, ‘চার ঘণ্টার ফ্লাইটে ওরা এইভাবেই ভ্রমণ করল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না।’

তবে ঠিক কোন ফ্লাইটে বা কবে এই ঘটনাটি ঘটেছে তার কিছুই খোলসা করা হয়নি পোস্টটিতে। এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরগরম, আলোচনা-সমালোচনা চলেছে।

মন্তব্যে কেউ কেউ লিখেছেন, ‘এর জন্য কি অতিরিক্ত অর্থ দিতে হয়েছে?’ কেউ আবার লিখেছেন, ‘হোটেল পর্যন্ত যাওয়ার জন্য তো অপেক্ষা করতে হয়!’

অবশ্য কেউ আবার এতে দোষের কিছু দেখছেন না। তাদের মতে, ‘তারা অন্যকে বিরক্ত না করলে তো আপত্তির কিছু দেখছি না।’ বাস্তবিকই, অন্য কেউ এই ঘটনায় বিরক্ত হয়েছেন বলে ওই ব্যবহারকারী বলেননি। বরং তার ছবিতেই দেখা যাচ্ছে, পেছনের সারিতেই গভীর নিদ্রায় রয়েছেন এক নারী যাত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.