আইফোন ব্যবহারকারীদের জন্য চার্জ দেওয়ার সময় একটু অসতর্কতাও বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আইফোনকে অ্যান্ড্রয়েড বা অন্য ধরনের স্মার্টফোনের চার্জারে নিয়মিত চার্জ দিলে ব্যাটারি দীর্ঘমেয়াদে দুর্বল হয়ে যেতে পারে।

গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ফোনের চার্জারের ভোল্টেজ সমান নয়। অনেক চার্জার ৯, ১২ বা ২০ ভোল্ট পর্যন্ত শক্তি সরবরাহ করে, যেখানে আইফোনের ব্যাটারির জন্য কম ভোল্টেজ প্রযোজ্য। এছাড়া আইফোনের নিজস্ব চার্জারে রয়েছে একটি নিরাপত্তা যাচাইকরণ ব্যবস্থা, যা অন্য চার্জারে নাও থাকতে পারে।
ভুল চার্জার ব্যবহারে শুধু ব্যাটারি নয়, ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা মাদারবোর্ডের সমস্যার মতো জটিল ত্রুটিও দেখা দিতে পারে। যদিও এক-দু’দিনে সমস্যা দেখা দেয় না, মাসের পর মাসের ব্যবহারে স্থায়ী ক্ষতির ঝুঁকি থাকে।
ওয়্যারলেস চার্জিং ক্ষেত্রেও পার্থক্য আছে। আইফোনের চৌম্বক-ভিত্তিক ওয়্যারলেস চার্জারে ফোন স্বয়ংক্রিয়ভাবে সঠিক স্থানে বসে যায়, ফলে আলাদা সেটিংয়ের প্রয়োজন পড়ে না। কিন্তু অনেক সাধারণ ওয়্যারলেস চার্জারে ফোন ঠিকভাবে বসানো না হলে চার্জ শুরু হয় না, ব্যবহারকারীকে ফোন সরিয়ে বা ঘুরিয়ে ঠিক অবস্থান খুঁজতে হয়।
আইফোনের নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য মূল চার্জার ও ওয়্যারলেস চার্জারের ব্যবহার করাই শ্রেয়।
সূত্র: ইয়াহু নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


