Advertisement

ইরানের সঙ্গে সংঘাতের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা পাঠাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলার জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি। যদিও মার্কিন সামরিক তদন্তে এ হামলার জন্য মার্কিন বাহিনীকেই সম্ভাব্য দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ

Trumps

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ রাখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করতে পারে। ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা কতটা? এ সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলে জবাবে ট্রাম্প বলেন, ‘এর জন্য খুব ভালো কারণ থাকতে হবে। যদি আমরা কখনও এমন করি, তবে তারা এতটাই বিধ্বস্ত থাকবে যে স্থলযুদ্ধে লড়াই করার মতো অবস্থায় থাকবে না।’

এরপর আরেক সাংবাদিক জানতে চান, সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় স্থলবাহিনী পাঠানো হতে পারে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘ওটা পরে দেখা যাবে। এ বিষয়ে আমরা এখনও আলোচনা করিনি… তবে এটা বড় একটি বিষয় হতে পারে। এখন আমরা কেবল তাদের ভীষণভাবে দুর্বল করে দিচ্ছি, কিন্তু ওই দিকে এখনও যাইনি।’

তিনি আরও বলেন, ‘এটা পরে করা যেতে পারে, কিন্তু এখনই নয়’।

এদিকে সংঘাতের শুরুর দিকে ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় অন্তত ১৬৮ শিশু ও ১৪ শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে তিনি বলেন, ‘আমি যা দেখেছি তার ভিত্তিতে বলছি, এটা ইরানই করেছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ট্রাম্পের এই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানায় একমাত্র ইরান।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তবে ট্রাম্প ও হেগসেথের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন সামরিক তদন্তকারীরা জানিয়েছেন, স্কুলটিতে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনীই দায়ী। যদি সেটি সত্য প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে গত তিন দশকের মার্কিন যুদ্ধগুলোর মধ্যে এটি বেসামরিক হতাহতের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.