Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইরানে বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত : রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত : রয়টার্স

By Shamim Rezaজানুয়ারি 14, 20262 Mins Read

ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করলো বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

Iran

Advertisement

ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং এর প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাস্তা নামেন তেহরানের ব্যবসায়ীরা। এরপর তা তেহরানের বাইরে কারাজ, ইসফাহান, শিরাজ, কেরমানশাহসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চলমান অস্থিরতা উস্কে দেয়ার জন্য অভিযুক্ত করেছে এবং সেই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করেছে। ফলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে ব্যাপক হতাহতের তথ্যও সামনে আসছে।

রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভকালে ২ হাজার মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী—উভয় পক্ষের মৃত্যুর পেছনে ‘সন্ত্রাসীরা’ দায়ী বলেও জানিয়েছেন তিনি। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য তা নির্দিষ্ট করে জানাননি ওই কর্মকর্তা।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা ৬৪৬ বলে জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০৫ জন বিক্ষোভকারী এবং নয়জন শিশু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এইচআরএএনএ আরও জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের ১৮৭টি শহরের ৬০৬টি স্থানে বিক্ষোভ রেকর্ড করা হয়েছে। এসব বিক্ষোভ থেকে কমপক্ষে ১০ হাজার ৭২১ জনকে আটক করা হয়েছে। ইরান সরকার চলমান বিক্ষোভে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

এদিকে কজাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, ইরানের বিক্ষোভে ‘শত শত’ নিহত হয়েছে কিন্তু সঠিক সংখ্যা বলতে পারেনি। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের এক বিবৃতি পড়ে শোনান মুখপাত্র জেরেমি লরেন্স। বিবৃতিতে বলা হয়, ‘ভয়ঙ্কর সহিংসতার এই চক্র চলতে পারে না। ইরানের জনগণ এবং ন্যায্যতা, সাম্য এবং ন্যায়বিচারের জন্য তাদের দাবি অবশ্যই শোনা উচিত।’

বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান

হত্যাকাণ্ডের মাত্রা সম্পর্কে মন্তব্য করতে চাইলে ইরানে জাতিসংঘের নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে লরেন্স বলেন, তিনি সুনির্দিষ্ট সংখ্যা বলতে পারবেন না। তবে তিনি জানান: ‘আমরা যে সংখ্যাটি শুনছি তা শত শত।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa