Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানের জব্দ করা সেই জাহাজে রয়েছে ১৭ ভারতীয় ক্রু
আন্তর্জাতিক

ইরানের জব্দ করা সেই জাহাজে রয়েছে ১৭ ভারতীয় ক্রু

By Shamim RezaApril 14, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি আঞ্চলিক কর্তৃপক্ষ ইসরায়েলি একটি জাহাজ জব্দ করেছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওই জাহাজে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জন ভারতীয় বলে জানা গেছে।

ইসরায়েলি জাহাজ

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইরানের রেভ্যুলিউশনারি গার্ডসের জব্দ করা জাহাজটি এরই মধ্যে নিজেদের জলসীমায় রাখা হয়েছে। এর আগে শনিবার এই জাহাজ জব্দ করার সময় এতে পর্তুগালের পতাকা উড়ছিল বলে জানায় ইরান। এটি তখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইরানের মধ্যকার জলসীমায় ছিল।

যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ফুজাইরা এলাকার উত্তরপূর্বাঞ্চলে ৯২ কিলোমিটার দূরে সাগর থেকে এই জাহাজ জব্দ করা হয়। এলাকাটি হরমুজ প্রণালীর কাছেই অবস্থিত।

এ ছাড়া আরেকটি ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রেও এই জব্দ হওয়ার তথ্য জানিয়েছে। তবে, তারা বিস্তারিত জানায়নি।

ম্যারিন ট্র্যাকিং সাইটগুলো বলছে, জাহাজটি জোডিয়াক ম্যারিটাইম নামক প্রতিষ্ঠানের এমএসসি অ্যারিস। প্রতিষ্ঠানটির মালিক ইসরায়েলি এক ব্যবসায়ী, নাম ইয়াল ওফার।

একটি সূত্রের বরাতে এনডিটিভি বলছে, এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয়দের ফেরানোর কার্যক্রম শুরু করা হয়েছে। এ ব্যাপারে তেহরানকে জানিয়েছে দিল্লি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই শনিবার জাহাজ জব্দের এই ঘটনা ঘটল।

সিরিয়ায় ইরানি কনস্যুলেট ভবনে হামলার জেরে ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইসরায়েলকে সহায়তার জন্য এগোচ্ছে মার্কিন দুটি রণতরী।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সাংবাদিকদের বলেছেন, শিগগিরই হামলা চালাবে ইরান। এসময় ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে সতর্কও করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আমেরিকার স্থানীয় সময় রোববার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি ওয়ার্ল্ডওয়াইড থ্রেটের প্রতিবেদনে বলা হয়, ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের মাটিতে হামলা চালানো হতে পারে। ইরানের কাছে ২০০০ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা আছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভূমধ্যসাগরে পূর্ব দিকে তাদের দুটি যুদ্ধজাহাজ স্থান পরিবর্তন করছে। সেইসঙ্গে এই অঞ্চলে অতিরিক্ত সেনাও মোতায়েন করার কথা জানিয়েছে আমেরিকা।

শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) ৭ সদস্য নিহত হন। এদের মধ্যে দুজন বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa