ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারা আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য আংশিকভাবে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

সংস্থাটি জানায়, ইরানের আকাশসীমার পূর্বাঞ্চলীয় আকাশপথগুলো দেশটির ওপর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
তারা আরো জানায় যে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে কয়েকটি বিমানবন্দরও খুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে এই ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পার হওয়ার পরও ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোতে দেখা গেছে, কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরান অতিক্রম করছে না এবং বেশ কিছু ফ্লাইট দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


