Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানে হামলা চালাতে যেসব অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানে হামলা চালাতে যেসব অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র

By Shamim RezaJanuary 15, 20264 Mins Read

গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১৪টি বোমা ফেলা হয়। এছাড়া অভিযানে সহায়তা করতে বহু যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী বিমান ও অন্যান্য সহায়ক বিমান অংশ নেয়।

us-bomber-jet

Advertisement

এখন আবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার বক্তব্যের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ মানুষের আন্দোলনের প্রতি সংহতি।

তবে বিশ্লেষকদের মতে, নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা গত গ্রীষ্মের মতো সীমিত পরিসরের পারমাণবিক স্থাপনায় আঘাতের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে।

বিক্ষোভকারীদের সমর্থনে হামলা চালাতে হলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, তাদের সহযোগী বাসিজ বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টার ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এ বাহিনীগুলোই মূলত বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালাচ্ছে।

কিন্তু সমস্যা হলো, এসব কমান্ড সেন্টারের অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এতে হামলা হলে বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি থাকে। বিশ্লেষকদের মতে, এতে উল্টো ফল হতে পারে। এতে যুক্তরাষ্ট্র যাদের সমর্থন করতে চায়, সেই সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ইরান সরকার এটি প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও বিশ্লেষক কার্ল শুস্টার বলেন, ‘যা-ই করা হোক, তা অত্যন্ত নির্ভুল হতে হবে। আইআরজিসির বাইরে কোনো বেসামরিক হতাহত হলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে।’

তার মতে, সামান্য ভুলেও বেসামরিক মানুষ নিহত হলে যুক্তরাষ্ট্রকে আর মুক্তিদাতা হিসেবে দেখা হবে না। তখন অনেক সংস্কারপন্থি মানুষও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

কোন লক্ষ্যবস্তুতে হামলা হতে পারে

অস্ট্রেলিয়ার গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের গবেষক পিটার লেটন বলেন, বেসামরিক হতাহতের ঝুঁকি থাকলেও যুক্তরাষ্ট্রের সামনে বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু রয়েছে।

তার মতে, ইরানের শীর্ষ নেতৃত্বও পরোক্ষভাবে ঝুঁকিতে থাকতে পারে। তবে আগের হামলা থেকে শিক্ষা নিয়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের লুকিয়ে রাখা ও ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে।

শুস্টারের ভাষায়, ‘ইরান জানে কীভাবে গুরুত্বপূর্ণ বিষয় আড়ালে রাখতে হয়। তবে আমরা দেখিয়েছি, যেটা খুঁজে পাই, সেটায় আঘাত করতে পারি।’

তবুও শাসকগোষ্ঠীর নেতাদের বাসভবন বা দপ্তরে হামলা একটি বার্তা দিতে পারে বলে মনে করেন লেটন। তার মতে, সামরিক দিক থেকে এর গুরুত্ব কম হলেও এটি প্রতীকী পদক্ষেপ হতে পারে।

আরেকটি কৌশল হতে পারে অর্থনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে, আইআরজিসি ও শীর্ষ নেতৃত্বের দেশের বিভিন্ন খাতে ব্যবসা ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে। এসব স্থাপনায় হামলা চালানো হলে ব্যক্তিগত ও পারিবারিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে।

অস্ট্রেলিয়া সরকারের এক হিসাবে বলা হয়েছে, ইরানের মোট দেশজ উৎপাদনের এক-তৃতীয়াংশ থেকে দুই-তৃতীয়াংশ পর্যন্ত নিয়ন্ত্রণ করে আইআরজিসি। এই বিশাল অর্থনৈতিক নেটওয়ার্কের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করাই হতে পারে লক্ষ্য।

শুস্টার বলেন, উদ্দেশ্য হতে পারে আইআরজিসির সদস্যদের নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত করে তোলা, যেন তারা শাসনব্যবস্থার স্বার্থে ঝুঁকি নিতে অনাগ্রহী হয়।

কোন অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র

গত বছরের হামলায় বি-২ বোমারু বিমান প্রধান ভূমিকা রাখলেও এবার ভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুস্টারের মতে, আইআরজিসির আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে। এসব ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে ইরানের উপকূলের অনেক দূর থেকেই নিক্ষেপ করা সম্ভব, এতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে।

আরেকটি বিকল্প হলো জ্যাসম নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে শক্তিশালী বোমা থাকে এবং এটি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়।

ড্রোন ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে স্বল্পপাল্লার বোমা ফেলে চালিত বিমানের হামলা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কাছাকাছি অবস্থানে নেই। ফলে দ্রুত হামলা চালাতে হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি বা আরও দূরের ঘাঁটি থেকে অভিযান চালাতে হতে পারে।

গত গ্রীষ্মে বি-২ বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য থেকে টানা উড়াল দিয়ে ইরানে হামলা চালিয়েছিল। মাঝপথে আকাশেই জ্বালানি নেওয়া হয়েছিল। একইভাবে অন্যান্য যুদ্ধবিমানও আকাশে জ্বালানি নিয়ে অভিযান চালাতে পারে।

বিশ্লেষকদের মতে, যদি হঠাৎ জ্বালানি সরবরাহকারী বিমানের বড় ধরনের চলাচল বা বি-১ বোমারু ও এফ-১৫ স্ট্রাইক ঈগলের মতো বিমান ইরানের কাছাকাছি ঘাঁটিতে সরানো হয়, তাহলে সেটি আসন্ন হামলার ইঙ্গিত হতে পারে।

সামরিক শক্তির প্রদর্শন

পিটার লেটনের মতে, এবার হামলা হলে তা হবে দৃশ্যমান ও নাটকীয়। তার ভাষায়, ট্রাম্প প্রশাসন এমন অভিযান পছন্দ করে, যা দ্রুত শেষ হয় এবং গণমাধ্যমে বড় প্রভাব ফেলে।

একটি সম্ভাব্য লক্ষ্য হতে পারে পারস্য উপসাগরের তেল স্থাপনা। এতে ইরানের অর্থনীতি মাঝারি ও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি বড় ধোঁয়ার কুণ্ডলী ও দৃশ্যমান ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়বে।

ফেসবুকে পোস্ট দিয়ে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত

সব মিলিয়ে, ইরানে নতুন কোনো হামলা হলে তা সীমিত সময়ের হলেও এর প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: সিএনএন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026

Latest News

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa