ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলারে। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ব্যয়

Advertisement

বুধবার কংগ্রেসের শুনানিতে ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট জানান, এই বিপুল ব্যয়ের বড় অংশই অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ের পেছনে ব্যয় হয়েছে। তবে এই হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি পুনর্গঠন বা মেরামতের সম্ভাব্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তথ্য চেয়ে আসছিলেন। অবশেষে এই ব্যয়ের পরিসংখ্যান প্রকাশ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, ২৫ বিলিয়ন ডলারের এই ব্যয় চলতি বছরের সমগ্র নাসা বাজেটের সমান, যা যুদ্ধের আর্থিক চাপের মাত্রা স্পষ্ট করে।

এর আগে বিভিন্ন সূত্র জানিয়েছিল, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই প্রায় ১১.৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। ফলে সামগ্রিক ব্যয়ের হিসাব নিয়ে কিছু প্রশ্নও উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিরোধী ডেমোক্র্যাট পার্টি যুদ্ধ ব্যয় ও এর অর্থনৈতিক প্রভাবকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনছে। তাদের দাবি, এই বিপুল ব্যয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

পর্যবেক্ষকদের মতে, দীর্ঘমেয়াদে এই যুদ্ধের অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.