ইরানকে ঘিরে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো পুরোপুরি চূড়ান্ত সমাধান হয়নি, তবে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি জানান। এতে দীর্ঘদিনের এই সংঘাত শেষ হওয়ার বিষয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

খবর অনুযায়ী, ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান—এই তিন পক্ষের মধ্যে চলমান উত্তেজনা ‘শেষের খুব কাছাকাছি’ পৌঁছে গেছে।
বুধবার (১৫ এপ্রিল) প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্তিরোমোকে বলেন, “আমার মনে হয় এটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, আমি এটিকে প্রায় শেষ হয়ে গেছে বলেই মনে করি।”
সাক্ষাৎকারের একটি অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্প আরও বলেন, “যদি আমি এখনই সব কিছু বন্ধ করে দিই, তাহলে তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। তবে এখনো কাজ শেষ হয়নি। দেখা যাক কী হয়। আমার ধারণা তারা একটি চুক্তিতে যেতে খুবই আগ্রহী।”
এর আগে বার্তিরোমো ইনস্টাগ্রামে একটি ভিডিওতে জানান, সাক্ষাৎকার চলাকালে ট্রাম্প বারবার ইরান যুদ্ধ নিয়ে অতীত কাল ব্যবহার করছিলেন। পরে তিনি সরাসরি প্রশ্ন করেন—যুদ্ধ কি শেষ? জবাবে ট্রাম্প বলেন, “এটা শেষ।”
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত থামাতে গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হতে পারে এবং তা আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর আছে, যা এখনো বহাল রয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


