মার্কিন বাহিনীর সঙ্গে উত্তেজনা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (Islamic Revolutionary Guard Corps) নৌবাহিনী।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মার্কিন ও অন্যান্য আঞ্চলিক বাহিনীর বিভিন্ন হুমকির মধ্যেও আইআরজিসির বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ২৫টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপদে পার হওয়া জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার ও কনটেইনার জাহাজসহ বিভিন্ন বাণিজ্যিক নৌযান রয়েছে। আইআরজিসির সমন্বিত অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এসব জাহাজ প্রণালী অতিক্রম করে।
নৌবাহিনী আরও দাবি করে, হরমুজ প্রণালিতে তাদের “নিয়ন্ত্রণ ব্যবস্থা” অব্যাহত থাকবে এবং কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা আগ্রাসনের চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও দাবি করা হয়।
সূত্র: প্রেস টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



