যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ ইরানে এই নতুন হামলা পরিচালিত হয়।

হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং নৌপথে মাইন স্থাপনের প্রস্তুতিতে থাকা কিছু নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এসব হামলা ‘আত্মরক্ষার উদ্দেশ্যে’ চালানো হয়েছে এবং তাদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানান, চলমান উত্তেজনার মধ্যেও তারা সংযম বজায় রেখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও সংঘাত নিরসনে কোনো চূড়ান্ত চুক্তি এখনই হওয়ার সম্ভাবনা নেই।
তবে সর্বশেষ এই হামলা নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তি আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তির ওপর এ হামলার প্রভাব কী হতে পারে, তা এখনো অনিশ্চিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



