ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের জনগণ কখনোই এ ধরনের চাপ বা পদক্ষেপ মেনে নেবে না।
বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
পেজেশকিয়ান আরও জানান, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতার পক্ষে নয়, বরং সব সময় গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়।
তার এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি সপ্তাহেই নতুন করে শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে এ বিষয়ে তেহরান এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


