আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

চলতি বছরের মার্চে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনরায় শুরু করতে রাজি হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও অস্থিরতায় জ্বালানি দেওয়া বৈরিতার বছরগুলো পেছনে ফেলে তারা।

এবার নিউ ইয়র্ক শহরের সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ

২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। ওই ঘটনা প্রতিক্রিয়ায় তেহরানের সৌদি দূতাবাসে ইরানি বিক্ষোভকারীরা হামলা চালায়। এই হামলার ঘটনার জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.