‘খিলাড়ি কুমার’ খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমারের অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার একটি গুঞ্জন সম্প্রতি বলিপাড়ায় বেশ চাউর হয়েছে। এই গুঞ্জনের সূত্রপাত মূলত তার সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ সিনেমাটিকে কেন্দ্র করে, যা বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অভিনেতা জানিয়েছেন, এখনই অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বৃহস্পতিবার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অবসর প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

অনুষ্ঠানে অক্ষয় বলেন, ভোর চারটায় ঘুম থেকে উঠলে মাঝে মাঝে অবসরের কথা মাথায় আসে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় শুটিং আছে এবং সেটে তার জন্য প্রায় ৩০০ মানুষ অপেক্ষা করছেন। ‘পাঁচ সেকেন্ডের জন্য মনে হয় অবসর নেব। তারপর আবার কাজের কথা মনে পড়ে যায়। এভাবেই ৩৬ বছর কেটে গেছে,’ বলেন তিনি।
মজার ছলে অভিনেতা আরও বলেন, অবসর নিলে বাড়িতে বসে ইলেকট্রিশিয়ান, কুকুর হাঁটানো বা বাগান করার মতো কাজ করতে হতে পারে। তাই কাজ চালিয়ে যাওয়াই তার কাছে ভালো মনে হয়। ‘আমি অবসর নেব না, সেটাই ভালো,’ যোগ করেন তিনি।
পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর বিষয়ে প্রশ্ন করা হলে অক্ষয় জানান, বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু একদিন পরই পরিবার নাকি তাকে কাজে ফেরার কথা জিজ্ঞেস করেছিল। তার ভাষ্য, ‘কাজ করাই ভালো।’
অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের অবসর নেওয়া উচিত তখনই, যখন জীবনে আর পাঁচ সেকেন্ড বাকি। মৃত্যুর সময় বলবে—আমি অবসর নিচ্ছি। তার আগে কাজ করে যাওয়া উচিত।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
১৯৯১ সালে ‘সৌগন্ধ’ চলচ্চিত্র দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হয় অক্ষয় কুমারের। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘খিলাড়ি’, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘ভুল ভুলাইয়া’, ‘রাউডি রাঠোর’, ‘এয়ারলিফট’ ও ‘কেশরী’সহ একাধিক বাণিজ্যিক সাফল্য রয়েছে তার ঝুলিতে। সাম্প্রতিক সময়ে তার অভিনীত ‘স্কাই ফোর্স’, ‘হাউসফুল ৫’, ‘জলি এলএলবি ৩’ ও ‘ভূত বাংলা’ মুক্তি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



