আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঘোষণা দিয়েছে আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে দেশেটি।

আল-আকসা মসজিদ

Advertisement

পবিত্র আল-আকসা মসজিদ ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। পবিত্র আল-আকসা মসজিদটি ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। সারা বিশ্বের মুসলিমদের কাছে পবিত্র আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।

এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ইহুদিরা আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন। বিশেষ করে রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে।

আগামী ১০ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে। আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিবাহিত মহিলাদের ‘মিসেস’ বলা হয় কেন? এর পূর্ণরূপ ৯০% মানুষই জানেন না

গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের পরিকল্পিত এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

সূত্র : আল জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.