মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ঘিরে দেওয়া এক বার্তায় স্বীকার করেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ঘৃণিত।

পার্সটুডের বরাতে ইরনার প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে স্থানীয় সময় শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য এক “মহান মিত্র” হিসেবে উল্লেখ করেন।
ইসরায়েলের প্রতি ঘৃণার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বিশ্বের মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
ইসরায়েলের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে ন্যাটোসহ অনেক মিত্র দেশ অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
তিনি বিশেষভাবে ব্রিটেন ও স্পেনসহ ন্যাটো সদস্য দেশগুলোর সমালোচনা করে তাদের “কাপুরুষ ও ভীরু” বলে অভিহিত করেন।
সূত্র: পার্সটুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


