দেশের সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্রষ্টা ও উপস্থাপক হানিফ সংকেতকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হানিফ

Advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেলিমা ইসলাম, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

হানিফ সংকেত বহুমাত্রিক প্রতিভার অধিকারী—তিনি উপস্থাপক, নির্মাতা, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে সমানভাবে পরিচিত। টেলিভিশনে তার যাত্রা শুরু হয় ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানের মাধ্যমে।

১৯৮৯ সালের মার্চ মাসে বাংলাদেশ টেলিভিশনে ‘ইত্যাদি’র প্রথম পর্ব প্রচারিত হয়। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে ধারণ করে এক অনন্য সাংস্কৃতিক চিত্র তুলে ধরেছে, যা বাংলাদেশের বৈচিত্র্যময় সমাজকে নতুনভাবে পরিচিত করেছে।

‘ইত্যাদি’র বাইরে তিনি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের ‘কুসুম’ নাটকে তার অভিনয় উল্লেখযোগ্য। পাশাপাশি ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘দুর্ঘটনা’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘কিংকর্তব্য’ ও ‘শেষে এসে অবশেষে’সহ বেশ কিছু নাটক পরিচালনা করেছেন।

এর আগে ২০১০ সালে একুশে পদকসহ জাতীয় পরিবেশ পদক লাভ করেন তিনি। ‘ইত্যাদি’ অনুষ্ঠানটিও একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা টিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.