আন্তর্জাতিক ডেস্ক : ডেস্ক রিপোর্ট : এই বৃদ্ধের নাম মহাশতা মুরাসি। জন্ম ভারতের বেঙ্গালুরুতে। বয়স ১৮৪। বেঁচে নেই তার সন্তানরা,এমনকি নাতি নাতনিরা। কিন্তু মৃত্যু এখনও পর্যন্ত গ্রাস করতে পারেননি তাকে। বৃদ্ধ বলেন, ‘যম বোধহয় আমাকে নিতে ভুলে গেছে।

এর আগে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে সবথেকে প্রবীণ ব্যাক্তি হিসেবে নাম ছিল ফ্রান্সের জিয়ানে লুইস কালমেন্ট। ১২২ বছর বেঁচে রেকর্ড গড়েছিলেন তিনি। তার জন্ম হয়েছিল ১৮৭৫ সালে। মৃত্যু হয় ১৯৯৭ সালে।
এক সংবাদমাধ্যমে বেরোনো রিপোর্ট অনুযায়ী মহাশতা মুরাসি ১৮৩৫ সালের ৬ই জানুয়ারি। হিসেব মতো তার বয়স ১৮৪। মুরাসির জন্মের প্রমাণপত্র হিসেবে ভারতীয় কার্ড ও জন্ম প্রমাণপত্র মিললেও কোনো মেডিক্যাল রিপোর্ট পাওয়া যায়নি। মুরাসি ১৯৭১ সালে শেষবার ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেই ডাক্তারও বর্তমানে মৃত। মুরাসির বয়স যদি ১৮৪ বছর প্রমাণিত হয় তাহলেই তাকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তির স্বীকৃতি দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



