Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিলেটের জৈন্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়
বিভাগীয় সংবাদ সিলেট

সিলেটের জৈন্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

By Shamim RezaNovember 5, 2024Updated:November 5, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Jaintiapur Sylhet zilla

Advertisement

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে সম্মেলন কক্ষে, উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ও সুধীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ইনচার্জ হাবিবুর রহমান, জাফলং টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েতউল্লাহ্, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল ইসলাম।

এ ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রশাসকের নিকট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্যে প্রথমে তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলার অন্যতম কর্মসংস্থান বালুমহাল ও পাথর কোয়ারীগুলো খুলে দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি ক্রাশার মিলগুলো চালানোর ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। এর সাথে জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা তামাবিল মহাসড়কের বেহাল দশা তুলে ধরেন। তারা মহাসড়কের সংস্কার করাসহ চার লেন রাস্তার কাজের অগ্রগতি বাড়ানোর আহ্বান জানান। এ সময় বাজারের ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ সময় গণ্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার বিভিন্ন এলাকায় বিগত সরকারের অনেক নেতাকর্মী সরকারি জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। সেগুলো দখলমুক্ত করার আহ্বান জানান তারা। সেই সাথে উপজেলার দুর্গম এলাকায় সুপেয় পানির নিশ্চয়তা প্রদানে গভীর নলকূপ স্থাপনের আহ্বান জানান। এর পাশাপাশি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য দাবি জানানো হয়। সবশেষে সর্বমহল থেকে জৈন্তাপুরের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার জন্য সর্বোতভাবে জোর দাবি জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সব সমস্যা ও দাবির কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ধাপে ধাপে বাস্তবায়নের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন, সরকার গণমানুষের কল্যাণে কাজ করছে। সে জন্য উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, স্বায়ত্ত্বশাসিত, পেশাজীবী সংগঠনের সকলকে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার পাশাপাশি বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাসান আহমেদ চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

যু.ক্ত.রাষ্ট্রের নি.র্বা.চ.নের ঠিক আগে সবচেয়ে বড় মি.থ্যা.চা.র, বি.ভ্রা.ন্তি.ক.র দাবি

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাষ্টার আবুল হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুহেল আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, সাংবাদিক জাহিদুল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, সাংবাদিক মোরাদ হাসান, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রীপুর পাথর কোয়ারীর সভাপতি আব্দুল আহাদ, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নর সভাপতি আলি আকবর, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি নূর উদ্দিন, সারী বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খেলাফত মসলিস নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, চা শ্রমিকদের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিসহ সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa