জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে জেলের জালে আটকা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি সাদা হাঙর। প্রায় সাত ফুট লম্বা মাছটি চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে গহিরা অংশে মো. ইকবাল ও মো ইমরান নামের দুই জেলের জালে এটি ধরা পড়ে।

সাদা হাঙর

Advertisement

শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বিশাল আকারের এ হাঙরটি নিয়ে মাঝির ঘাট এলাকায় উপকূলে ফিরে আসে জেলেরা। পরে আলমগীর নামের এক মৎস্য ব্যবসায়ী এটি ৩২ হাজার টাকায় কিনে চট্টগ্রাম শহরের মাছের আড়তে নিয়ে যায়।

জেলে মো ইকবাল জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য পেক্ক্যজাল (মাছ ধরার জাল) বসানো হয়। রাতে জাল তোলার সময় দেখি বিশাল আকারের দুটি হাঙর মাছ আমাদের জালে আটকায়। এ সময় মাছ দুটি ধরতে গেলে একটি সাগরে পালিয়ে যায়। অপর মাছটি উপকূলে এনে পরিমাপ করে দেখি এর ওজন ১৫০ কেজি।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক গণমাধ্যমকে বলেন, দেখে মনে হচ্ছে এটা সাদা হাঙর। এ মাছের বৈজ্ঞানিক নাম গ্রেট হোয়াইট শার্ক। এটি পৃথিবীর বৃহত্তম শিকারি মাছ। এটি সাধারণত মহাসাগরের উপকূলবর্তী পৃষ্ঠজলের মধ্যে দেখা যায়। একটি প্রাপ্ত বয়স্ক গ্রেট হোয়াইটের দৈর্ঘ্য ২০ ফুট এবং ওজন ২ হাজার ২৬৪ কেজি পর্যন্ত হয়। এ মাছ মৎস্য সংরক্ষণ আইনে ধরা নিষেধ।

হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাণিজ্যিকভাবে হাঙ্গরের মাংস, চামড়া, পাখনা রপ্তানি হয়। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, চীনসহ বেশ কয়েকটি দেশে এর বেশ চাহিদা রয়েছে। ২০০৮-২০০৯ সালে বাংলাদেশে ৩ হাজার ৯৩৩ মেট্রিক টন হাঙ্গর ধরা হয়েছিল। তবে এরপর দেশে হাঙ্গর শিকারের কোনো জরিপ হয়নি। বঙ্গোপসাগরে যান্ত্রিক, অ-যান্ত্রিক এবং শিল্প ট্রলারের ক্রমবর্ধমান সংখ্যা অতিরিক্ত মাছ ধরার প্রাথমিক কারণ। যার ফলে হাঙ্গরসহ বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.