জুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে কেনা জামা সাইজে ছোট হওয়ায় তা দোকানির কাছে এসে এক সাইজ বড় জামা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে যান দোকানি। এতে শুরু হয় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি। এক পর্যায়ে দোকানি ও তার সহযোগীরা ক্রেতা স্বামী ও স্ত্রীকে মারপিট করেন।

স্বামী-স্ত্রীকে মারধর

Advertisement

অভিযোগ পেয়ে পুলিশ ওই মারপিটকারী দোকানি মো: সজিব খানকে (২৬) ইতোমধ্যে গ্রেফতার করেছে।

এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ রেবেকা আক্তার। তিনি ওই দোকানের ক্রেতা ও রাজবাড়ীতে বসবাসকারী সরকারি চাকুরিজীবী সুজন হোসাইনের স্ত্রী।

মামলার অন্য আসামিরা হলেন– সজিবের বাবা আব্দুল গফুর, আদরসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ এপ্রিল সুজন ও তার স্ত্রী রাজবাড়ী কাপড়বাজারে সজিব খানের দোকান থেকে মেয়ের জন্য দুটি জামা কেনেন। জামাগুলো সাইজে ছোট হওয়ায় গত বুধবার ২০ এপ্রিল রাত ৮টার দিকে তারা সজিবের দোকানে আসেন এবং দোকানিকে এক সাইজ বড় মাপের জামা দিতে বলেন। এতে দোকানি সজিব ক্ষিপ্ত হন। সে সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানি ও তার সহযোগীরা তাদের দু’জনকে বেধড়ক লাঠিপেটা করেন।

একটি বোয়াল মাছের দাম ২৪ হাজার টাকা

পরে টহলরত রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দোকানি সজিবকে আটক করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মো: মাহবুবুল আলম জানান, গ্রেফতার আসামি সজিবকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.