মালপুরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত ১টার দিকে শহরের দড়িপাড়ায় এ ঘটনা ঘটে৷
নিহতের নাম তাহমিনা আক্তার তানিয়া। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ জানায়, ১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা ও তাইফুরের।
এরপর থেকেই পারিবারিক কলহ চলছিল৷ বৃহস্পতিবার রাতে ঝগড়ার জেরে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন তাইফুর। এরপর বিছানায় লাশ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তাইফুরকে আটক করে পুলিশ। তাদের দুটি সন্তান রয়েছে। তারা ঘটনার সময় নানাবাড়িতে ছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


