জুমবাংলা ডেস্ক : জামালপুরে এক মেসিভক্তের কাণ্ড! জামালপুর সহ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন! ফুটবলপ্রেমী শামীম হাসান ইসলমাপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চর দাতনা পূর্ব পাড়া গ্রামের বাদশা আলমের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট।

মেসি ভক্তের কাণ্ড

Advertisement

তিনি ইসলামপুর কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি একটি দোকান পরিচালনা করেন। সেই দোকানের জমানো টাকা থেকেই তার টিনের বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। যার মাঝখানে রয়েছে মেসির ছবি।

শামীম হাসান জানান, ছোটকাল থেকেই তিনি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। তাই তিনি ভালোবেসে তার ঘরকে রাঙিয়েছেন। সামনে কাতার বিশ্বকাপ। মূলত এ বিশ্বকাপকে ঘিরে তার মূল পরিকল্পনা।

তাই বন্ধুদের নিয়ে নিজ হাতে এঁকেছেন মেসির ছবি এবং পতাকা। ভবিষ্যতে টিনের চালেও আঁকতে চান মেসির ছবি এবং আর্জেন্টিনার পতাকা। যেখানে একপাশে বাংলাদেশের পতাকাও থাকবে।

শামীমের চাচাতো ভাই সুমন মিয়া বলেন, ‘ছোটকাল থেকেই দেখে আসছি শামীম মেসির অন্ধ ভক্ত। আর্জেন্টিনার হারকে সে কখনো মেনে নিতে পারে না। এমনও দেখেছি আর্জেন্টিনা হেরে গেলে সে কান্নাকাটি করেছে এবং নাওয়া খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে।’

সুজাত আলী, আইয়ুব খান, স্বপনসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘একজন খেলোয়াড়ের প্রতি মানুষের এমন ভালোবাসা সত্যিই বিরল। এমন ঘটনা এর আগে কখনো দেখেননি তারা। তাদের চাওয়া আগামী কাতার বিশ্বকাপে যেন শামীমের দল আর্জেন্টিনা জয়লাভ করে।’

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের যুব সমাজের মধ্যে সবসময়ই উন্মাদনা বিরাজ করে। যা এখনো বিদ্যমান। শামীম হাসানের এমন কাজ আমার এলাকায় বিরল। আমি এখনো তার বাড়িতে যাইনি।

১১ বছর পর আবারও আসছে ডন থ্রি

জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান জেলা অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা গোল্ডকাপের প্রশিক্ষক সুমন আলী বলেন, বিভিন্ন মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। সত্যি কথা বলতে এ দেশে যুবসমাজ ফুটবল মানেই আর্জেন্টিনা ও ব্রাজিলকেই বুঝে থাকে। শামীমের সঙ্গে আমার সরাসরি দেখা না হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসাকে আমি সাধুবাদ জানাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.