সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বিশেষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সম্মেলনের সাইডলাইনে তিনি পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন।

এসব বৈঠকে প্রতিনিধিরা সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
বিশ্বনেতারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা, ত্বরান্বিত উন্নয়ন এবং ফিলিস্তিন সংকটে বাংলাদেশের অটল ও দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
একইসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি তারা নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকট সমাধান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সৌদি ‘ভিশন ২০৩০’ -এর আওতায় বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


