জাতীয় সংসদ নির্বাচনের আগে পঞ্চগড়ে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে বিজয়ী না হওয়া পর্যন্ত ফিরে না আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনে জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনি জনসভায় তিনি এ বক্তব্য দেন।

আসিফ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই আন্দোলনের সময় ১১ দল বুঝেছিল, বাংলাদেশকে মুক্ত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা কতটা জরুরি। ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্য পূরণের জন্য নেতাকর্মীরা অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন।
গত ৫৪ বছরে আমরা দেখেছি, দেশের ক্ষমতায় পৌঁছেছে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীও সন্তান দিয়ে ক্ষমতায় এসেছে।
আমরা চাই, আগামীর বাংলাদেশে রিকশাওয়ালার সন্তানও এমপি বা মন্ত্রী হতে পারবে। সেই পরিবর্তন সম্ভব করতে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে। আর পরিবারতন্ত্র ভাঙার একমাত্র পথ, বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলিকে বিজয়ী করা।”
তিনি আরও বলেন, “শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের প্রতীক। এতে প্রত্যেক পরিবারে অন্তত একজনের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে।”
এর আগে পঞ্চগড়ে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আসিফ সজীব ভূঁইয়া হ্যাঁ ভোট ও শাপলা কলির প্রচার গাড়িতে নেতাকর্মীদের সঙ্গে যাত্রা করেন এবং জনসভা স্থান পৌঁছনোর সময় প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


