ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যানও।
একই দিনে সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ছয়জন সংসদ সদস্য। তারা হলেন—
-হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ
-খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল
-শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
-নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু
-দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া
-লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ঘোষিত ফলাফলে দেখা যায়, দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


