জুমবাংলা ডেস্ক : জনতার হাতে ধরা খেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তাকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

MP

Advertisement

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে ২০-২৫ জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে।

বীর বাঘৈর এলাকার বাসিন্দা আজহার আলী বলেন, ‘এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। যেখানে একটি ছোট ঘর রয়েছে। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান। এ সময় তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়রা টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বীর বাঘৈর এলাকার লোকজন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এলাকার লোকজনের কাছে জানতে পারলাম, ওই এলাকায় তার কিছু জমি রয়েছে। সেখানে ছোট একটি ঘর আছে। মাঝেমধ্যে তিনি সেখানে আসতেন।’

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশাল জেলার আগরপুর গ্রামে। তার বাবার নাম আলহাজ গোলাম। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জামায়াত নেতাদের যে ট্রাইব্যুনালে ফাঁ..সি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে : গোলাম পরওয়ার

টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.