শাহরুখ খানের ২০২৪ সালের প্রত্যাবর্তন ছিল রীতিমতো ইতিহাস। ‘পাঠান’ (১০৫৫ কোটি) এবং ‘জাওয়ান’ (১১০০ কোটি) পরপর দুটি সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন কিং খান।

বলিউড বাদশাহ প্রমাণ করেছেন, তিনিই বক্স অফিসের আসল রাজা।
শুধু বাণিজ্যিক সাফল্য নয়, ‘জাওয়ান’র জন্য নিজের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি।
‘জাওয়ান’র সেই ঐতিহাসিক সাফল্যের পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল- কবে আসবে ‘জাওয়ান ২’? অবশেষে শোনা যাচ্ছে, শাহরুখ খান এবং পরিচালক অ্যাটলি কুমার ‘জাওয়ান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করতে যাচ্ছেন।
খবর, শাহরুখ খানের পরবর্তী প্রজেক্ট ‘কিং’র কাজ শেষ হওয়ার পরেই তিনি অ্যাটলির এই সিনেমার কাজ শুরু করবেন।
জানা গেছে, ‘জাওয়ান ২’র চিত্রনাট্য এবং আইডিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল। কয়েক সপ্তাহ আগেই চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে।
‘কিং’র শুটিং ও মুক্তির ব্যস্ততা শেষ হলেই এই সিক্যুয়েলের কাজে হাত দেবেন এসআরকে।
‘জাওয়ান’-এ বিজয় সেতুপতির অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। সূত্রের খবর, সিক্যুয়েলের জন্য পরিচালক অ্যাটলি আবারো দক্ষিণ ভারতের একজন প্রথম সারির তারকাকে সিনেমার খলনায়ক হিসেবে কাস্ট করার পরিকল্পনা করছেন।
যদিও এ বিষয়ে শাহরুখ বা অ্যাটলি কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরের এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘কিং’র শুটিং নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই অ্যাকশন সিনেমায় শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং তার কন্যা সুহানা খানকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কিং’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


