আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের জেফ বেজোস কি সংবাদপত্রের থেকে ফুটবলকে বেশি ভালোবাসেন? সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে শীগগিরই। কারণ চারদিকে গুঞ্জন উঠেছে যে, প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিকানা বিক্রি করে দিচ্ছেন জেফ বেজোস। আর সেই অর্থ দিয়ে তিনি কিনবেন ‘ওয়াশিংটন কমান্ডার্স’ নামে একটি আমেরিকান ফুটবল দল। এমন খবরই দিয়েছে আরেক মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

Advertisement

খবরে বলা হয়, ওই ফুটবল দল কেনার জন্য বেজোস এখন ‘পথ পরিষ্কারের উপায় খুঁজছেন’। এর আগে ২০১৩ সালে ২৫০ মিলিয়ন ডলারে ওয়াশিংটন পোস্ট কিনেছিলেন এই ধনকুবের। ওয়াশিংটন পোস্টের মধ্যে কি চলছে তা সম্পর্কে জানে এমন একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে গণমাধ্যমটির সিনিয়র কর্মীদের সঙ্গে আলোচনা করেন জেফ বেজোস। সেখানে তিনি জানিয়েছেন যে, তার ওয়াশিংটন পোস্ট বিক্রির কোনো ইচ্ছা নেই।

কিন্তু আরেক সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট আসলেই বিক্রির জন্য তোলা হচ্ছে। ওই সূত্রের পুরো পরিস্থিতির সঙ্গে সরাসরি ধারণা রয়েছে, যদিও তিনি তার নাম প্রকাশ করতে চাননি। সংবাদমাধ্যম বেঁচা-কেনার সঙ্গে সংশ্লিষ্ট অপর একজন দাবি করেছেন, তিনিও শুনেছেন ওয়াশিংটন পোস্ট বিক্রি করে দেয়া হবে। তবে জেফ বেজোসের এক মুখপাত্র জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট বিক্রি করা হবে না।

এছাড়া সংবাদমাধ্যমটির একজন মুখপাত্রও এটি অস্বীকার করেছেন।

গত সপ্তাহে রিপোর্ট পাওয়া যায় যে, কমান্ডার্স ক্লাব বিক্রির চেষ্টা করছে এর মালিক। এরইমধ্যে এই বিক্রির প্রথম দফা বিডও হয়ে গেছে। বেজোস এই ক্লাব কিনতে চান কিনা তা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো কথা বলেন নি। যদিও গত বছরের নভেম্বরে সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ফুটবল তার প্রিয় খেলা।

ওয়াশিংটন পোস্টের মালিক হলেও জেফ বেজোস মূলত পরিচিত তার কোম্পানি আমাজনের কারণে। ফোর্বসের হিসেবে, বর্তমানে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ১২০ বিলিয়ন ডলার। বেজোস একাধিক বার বলেছেন, কোনো সংবাদমাধ্যমের মালিক হওয়ার লক্ষ্য তার ছিল না। কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অনলাইনের পরিধি বাড়াতে ২০১৩ সালে ডোনাল্ড গ্রাহামের কাছ থেকে ওয়াশিংটন পোস্ট কিনে নেন তিনি। জেফ বেজোসের অধীনে ওয়াশিংটন পোস্টের পরিধি আরও বাড়ে, লাভের মুখ দেখে এটি। ২০২১ সালে বেজোস বলেন, আমার বয়স যখন ৯০ হবে তখন আমি ওয়াশিংটন পোস্টকে নিয়ে গর্ব অনুভব করবো। আমি এই গণমাধ্যমটি কিনে একে কঠিন সময় পাড় করতে সাহায্য করেছি।

পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.