সম্প্রতি প্রকাশিত জেফ্রি এপস্টেইনের নথিভুক্ত ইমেইলগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এসব ইমেইলের মধ্যে ২০১৪ সালের একটি বার্তায় একাধিক আন্তর্জাতিক তারকার নাম পাওয়া গেছে, যাদের ওই সময় ইসরায়েলবিরোধী অবস্থানের জন্য চিহ্নিত করা হয়েছিল।

তারকা

Advertisement

জুলাই ২০১৪ সালে জিউইশ নিউজ সিন্ডিকেটের পক্ষ থেকে এপস্টেইনকে পাঠানো ইমেইলে একটি তালিকা সংযুক্ত ছিল। এতে বলা হয়, তালিকাভুক্ত তারকারা ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন বা ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়েছেন। ইমেইলের সঙ্গে থাকা প্রতিবেদনে তাদের রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্র্যান্ড ও বাণিজ্যিক কাজও উল্লেখ করা হয়েছিল।

তালিকায় থাকা তারকার মধ্যে রয়েছেন—

জেইন মালিক: ব্রিটিশ গায়ক ও ওয়ান ডিরেকশনের সদস্য, সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য পরিচিত।

এমা থম্পসন: ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বয়কট আহ্বানের কারণে তালিকায় আসেন।

পেনেলোপে ক্রুজ ও হাভিয়ের বারদেম: ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনায় স্বাক্ষর করা একটি বিবৃতির জন্য আলোচিত।

স্টিভি ওয়ান্ডার: ইসরায়েল-সমর্থিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ বাতিল করায়।

রজার ওয়াটার্স: পিংক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা, প্রকাশ্যভাবে ফিলিস্তিনপন্থী আন্দোলন সমর্থন করেছেন।

২০১৪ সালে জেইন মালিকের ফিলিস্তিন হ্যাশট্যাগ ব্যবহার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, এমনকি তাকে অনলাইন আক্রমণেরও শিকার হতে হয়েছিল। বিশ্লেষকেরা মনে করেন, ওই সময় তার নাম তালিকায় আসা ইঙ্গিত দেয় যে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু তখনই রাজনৈতিকভাবে কতটা সংবেদনশীল ছিল। এমা থম্পসনের সাংস্কৃতিক বয়কট এবং ক্রুজ-বারদেমের গাজা যুদ্ধবিষয়ক খোলা চিঠিও সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

যদিও এই ইমেইলে নাম থাকলেও জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের কোনও ব্যক্তিগত বা অনৈতিক সম্পর্কের ইঙ্গিত নেই। ইমেইলটি মূলত জিউইশ নিউজ সিন্ডিকেটের সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি থেকে তৈরি প্রতিবেদনের অংশ ছিল এবং তৎকালীন সেলিব্রিটি অ্যাক্টিভিজমকে ঘিরে মিডিয়া বিতর্কের প্রতিফলন। সম্প্রতি এপস্টেইনের যোগাযোগ ও নথি প্রকাশ পাওয়ায় এই পুরোনো বার্তাগুলো নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.