Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যশোর থেকে ১৪ দেশে ১৩০০ টন সবজি রপ্তানি
খুলনা বিভাগীয় সংবাদ

যশোর থেকে ১৪ দেশে ১৩০০ টন সবজি রপ্তানি

By Shamim RezaMay 25, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক :যশোর থেকে গত তিন বছরে ১ হাজার ৩২৫ মেট্রিক টন পটোল, বাঁধাকপি, পেঁপে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে রপ্তানি করা হয়েছে। এর মধ্যে গ্রীষ্মকালে উৎপাদিত সবজি ২৫৩ ও শীতকালীন সবজি রয়েছে ১ হাজার ৭২ মেট্রিক টন।

সবজি

Advertisement

যশোরের মনিরামপুর উপজেলার পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ সোমবার দুপুরে গ্রীষ্মকালীন সবজি রপ্তানি-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান। বক্তারা বলেন, যশোরে উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি হওয়ায় কৃষক সবজির ন্যায্য দাম পাচ্ছেন। একই সঙ্গে কম রাসায়নিক সার ও কীটনাশকে নিরাপদ সবজি উৎপাদনের প্রশিক্ষণ পেয়ে কৃষকেরা দক্ষ হয়ে উঠছেন।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সফল প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুজ্জামান। বক্তব্য দেন কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দীপংকর দাস, অতিরিক্ত উপপরিচালক সৌমিত্র সরকার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার নাজমুন নাহার, জাগরণী চক্র ফাউন্ডেশনের সফল প্রকল্পের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম প্রমুখ।

কৃষিবিদ নূরুজ্জামান বলেন, ‘প্রতিদিন কৃষিজমি কমছে, কিন্তু জনগণ বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনও বাড়ানো হচ্ছে।’

কৃষকদের উদ্দেশে নূরুজ্জামান বলেন, ‘আপনারা হতাশ হবেন না। সবজি বিদেশে রপ্তানি হওয়াতে অবহেলিত কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়া কিছুটা নিশ্চিত হয়েছে। আমরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদেশে বাজার খুঁজছি।’

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, ২০১৮ সালে যশোরে উৎপাদিত পটোল, বাঁধাকপি, পেঁপে, লাউ, মিষ্টিকুমড়া, কচুর লতি, কাঁচকলা, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল, শিম, বেগুন ও ঢ্যাঁড়স ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। ২০২১ সাল পর্যন্ত ১ হাজার ৩২৫ মেট্রিক টন সবজি রপ্তানি করা হয়েছে। ৩৩ জন রপ্তানিকারকের মাধ্যমে বিশ্বের ১৪টি দেশে এই সবজি পাঠানো হয়। এ বছর যশোরে উৎপাদিত আরও এক হাজার মেট্রিক টন সবজি বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সফল প্রকল্পের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যে যশোর ও নড়াইল জেলায় ২০১৬ সালে সফল প্রকল্পের কার্যক্রম শুরু হয়। রপ্তানিকারকেরা যাতে সরাসরি কৃষকের মাঠ থেকে নিরাপদ কৃষিপণ্য সংগ্রহ করে রপ্তানি করতে পারেন, এ জন্য যশোর সদর ও মনিরামপুর উপজেলায় ১০টি সবজি সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে গ্রেডিং, সর্টিং ও পণ্য ধোয়ার সুবিধা আছে। নিরাপদ সবজি উৎপাদনের জন্য প্রায় এক হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বপ্ন, আগোরা, গ্রিন বাজারের মতো সুপারশপের উদ্যোক্তারা এখন সরাসরি যশোর থেকে কৃষকের সবজি পাইকারি দরে কিনে নিচ্ছেন। ফলে এখন ফসলের ন্যায্য দাম পাচ্ছেন কৃষক।

গভীর রাতে খিদে পেয়ে গেল স্বস্তিকার

পলাশি গ্রামের পটোলচাষি রতন বিশ্বাস বলেন, ২১ শতক জমিতে পটোলের আবাদ আছে। প্রতি সপ্তাহে একবার খেত থেকে পটোল তোলা হয়। আজ (সোমবার) প্রায় ১০০ কেজি পটোল তোলা হয়েছে। ২২ টাকা কেজি দরে রপ্তানিকারকেরা কিনে নিয়েছেন। এতে সুবিধা হয়েছে খেত থেকেই সবজি বিক্রি হয়ে যাচ্ছে। দামও ভালোই পাওয়া যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa