Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, দামও অনেক কম
বরিশাল বিভাগীয় সংবাদ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, দামও অনেক কম

By Shamim RezaAugust 1, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রায় জেলেদের জালে মিলেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত ২ বছরের মন্দা কাটিয়ে ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছের এমন প্রাচুর্যে হাসি ফুটেছে জেলে, ট্রলার মালিক ও ব্যবসায়ীদের মুখে।

ইলিশ

Advertisement

এখানকার ইলিশ এখন পদ্মা সেতু পাড় হয়ে সহজেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। দামও ক্রমশ কমতে শুরু করেছে।

গত রোববার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে দেখা গেছে, বঙ্গোপসাগর থেকে একের পর এক মাছ বোঝাই ফিশিং ট্রলারগুলো এসে ভিড়ছে। শ্রমিকরা এসব ট্রলার থেকে মাছ আড়তে উঠাচ্ছেন। সেই সঙ্গে উম্মুক্ত দরদামে পাইকারদের কাছে মাছ বিক্রি হচ্ছে। দেশের নানা প্রান্তের ক্রেতা উপস্থিত থাকায় বাজার দরও ভালো। পাইকারি বাজারে ২৪ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের ইলিশ।

‘আল্লাহ মালিক’ নামের ফিশিং ট্রলারের মাঝি আনসার উদ্দিন বলেন, ‘প্রায় ১৩ লাখ ৪৭ হাজার টাকার মাছ বিক্রি করেছি। আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

পাইকারি ক্রেতা আব্দুল জব্বার বলেন, ‘এখানে ৪০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের প্রতিমণ ইলিশ ২৪ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা, ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের প্রতিমণ ইলিশ ৩৮ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা এবং ১ কেজির বেশি ওজনের ইলিশ ৪২ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।’

বাজারে বেশি ইলিশ থাকায় দাম কমছে বলেও জানান তিনি।

গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের অবরোধ শেষে জেলেরা সাগরে মাছ ধরা শুরু করলে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ছে বলে জানান শাহজালাল মাঝি। বলেন, ‘মাছগুলো আকারেও বেশ বড় এবং বাজারে দামও ভালো।’

মহিপুর বন্দর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন অহমেদ মাসুম বলেন, ‘সাগরে এখন অনেক ইলিশ পাওয়া যাচ্ছে। এই বন্দর এখন দিন-রাত সরগরম থাকছে। পাইকারি ক্রেতা, জেলে ও শ্রমিকদের পদচারণায় বাজার মুখরিত।’

তার হিসাবে, এখানে গড়ে প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হয়। ‘খুচরা বাজারেও ইলিশের দাম কমেছে’ জানিয়ে পটুয়াখালী শহরের নিউমার্কেটের মাছ ব‌্যবসায়ী মাসুম বেপারী বলেন, ‘খুচরা বাজারে ৪০০ গ্রাম পর্যন্ত ওজ‌নের প্রতি‌কে‌জি ইলিশ ৩৫০ টাকা থে‌কে ৪০০ টাকায়, ৪০০ গ্রাম থে‌কে ৬০০ গ্রাম পর্যন্ত ৪০০ থে‌কে ৫০০ টাকায় এবং ৮০০ গ্রাম পর্যন্ত ইলিশ ৫০০ থে‌কে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, ‘পটুয়াখালীর খুচরা বাজারে ১ কে‌জি পর্যন্ত ইলিশ ৭৫০ টাকা থে‌কে ৮৫০ টাকায় এবং এক কে‌জির বে‌শি ওজনের ইলিশ ৯০০ থে‌কে ১ হাজার ১০০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে।’

ইলিশের সরবরাহ বে‌শি থাকায় দাম কম বলে জানান তি‌নি।

পটুয়াখালী শহ‌রের সবুজবাগ এলাকার বা‌সিন্দা মোখ‌লেছুর রহমান বলেন, ‘ইলিশ এখন মানু‌ষের ক্রয় ক্ষমতার ম‌ধ্যে আছে। বাজা‌রে দাম তুলনামূলক কম। এখন অনেকেই ইলিশ কি‌নছেন।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘নিষেধাজ্ঞারর সুফল ও অনুকূল আবহাওয়া থাকায় জেলেদের জালে বেশি পরিমাণে ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। আশা করছি, এই অবস্থা পুরো মৌসুম বহাল থাকবে বলে।’

মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, ‘জেলায় ৪৮ হাজার ৩৯৮ সমুদ্রগামী জেলে রয়েছেন। এ বছর তাদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। দামও বেশ ভালো।’

তিনি আরও বলেন, ‘গত ২০২১-২২ অর্থ বছরে পটুয়াখালী জেলায় ৫৭ হাজার ৯৮৬ মেট্রিক টন ইলিশ সংগ্রহ করা হয়েছিল। সবকিছু অনুকূলে থাকলে এ বছর আরও বেশি ইলিশ সংগৃহীত হবে বলে আশা করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

July 22, 2026
Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

July 22, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa