মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক হিসেবে তিনি রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এই সতর্কবার্তা দেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য সামনে আসে।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর বেতার প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কায় দেশটির বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


