Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ঝিনুকের আদলে তৈরি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ঝিনুকের আদলে তৈরি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন

By Shamim Rezaআগস্ট 30, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে ঝিনুকের আদলে তৈরি হচ্ছে, দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। যেখানে থাকবে লকার সুবিধা। এতে হোটেল ভাড়া না করে একদিনেই ভ্রমণ শেষ করে ফিরতে পারবেন পর্যটকরা। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৬ শতাংশ।

আইকনিক রেল স্টেশন

Advertisement

সড়কপথে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। সময় ও অর্থ বিবেচনায় এতটা পথ পেরিয়ে সৈকতের শহরে যাওয়া অনেকের কাছেই ভোগান্তির। তবে এ বিড়ম্বনা শেষ হওয়ার পথে।

সমুদ্র সৈকত থেকে তিন কিলোমিটার দূরে কক্সবাজার শহরের ঝিলংজায় ঝিনুকের আদলে তৈরি হচ্ছে এক লাখ ৮২ হাজার বর্গফুট আয়তনের দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। এখানে থাকছে লকার সুবিধা, এর ফলে হোটেল ভাড়া না করেই ভ্রমণ শেষ করে ফিরতে পারবেন পর্যটকরা।

একজন পর্যটক বলেন, বাসে আসতে যে সময়টা লাগবে ট্রেনে হয়ত আরো কম সময় লাগবে। এটা একটা প্লাস পয়েন্ট। অনেকের কাছে ট্রেনের জার্নি একটা নতুন অভিজ্ঞতা। আরেকজন বলেন, আমাদের এলাকার লোকজনের কর্মসংস্থান বাড়বে। সেই সঙ্গে সৌন্দর্য্যও বৃদ্ধি পাবে।

পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৬ শতাংশ। যাতে প্রথম ধাপে প্রস্তুত দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ। শুরুতে ঢাকা থেকে চলবে প্রায় ৫ জোড়া ট্রেন, গতি হবে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, সারাবিশ্বের সঙ্গে আমাদের যে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এটা কিন্তু ব্যবসা-বাণিজ্যে অভূতপূর্ব রোল প্লে করবে। বৈদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে অনেক আকৃষ্ট হবে এবং দেশি-বিদেশি পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসবে।

তবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে এই রেললাইনের তিন কিলোমিটার অংশ। যদিও তা দ্রুত মেরামত করে অক্টোবরেই উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের।

খাশির আস্ত রান রেঁধে ফেলুন নিমেষেই, রইল রেসিপি

দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির ব্যপ্তি বেশি হলেও গভীরতা বেশি না। যদি এমন হতো যে পুরো রেল লাইন ভেঙে (অনেক জায়গায় আমরা দেখি যে পানির তোড়ে বাঁধ ভেঙে ভেসে চলে গেল) ওরকম কিন্তু হয়নি। আমরা যেটা আশা করছি যে, সেপ্টেম্বরে কাজ শেষ করে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে আমরা এটা চালু করার জন্য। ঘুমধুম পর্যন্ত এই রেললাইনের পুরো কাজ শেষ হলে, ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সাথে সংযুক্ত হবে বাংলাদেশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

জুন 19, 2026
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
Latest News
বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa