জুমবাংলা ডেস্ক : ৫৯তম বিএমএ স্পেশাল, ৫২তম ডিএসএসসি এবং ৩৬তম ডিএসএসসি কোর্সে সম্প্রতি লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

পদের নাম : সিগন্যালস কোর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০। ইংরেজি মাধ্যম হলে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ-৩ থাকতে হবে।

পদের নাম : ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.৫০। ইংরেজি মাধ্যম হলে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ-৩ থাকতে হবে।

পদের নাম : আর্মি এডুকেশন কোর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০। ইংরেজি মাধ্যম হলে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে ‘বি’ গ্রেড, একটিতে ‘সি’ গ্রেড ও একটিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে ‘সি’ গ্রেড এবং একটিতে ‘ডি’ গ্রেড। এছাড়া স্ব-স্ব বিষয় সমূহের ওপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ-৩ থাকতে হবে।

পদের নাম : রিমাউন্ট ভেটেরেনারি অ্যান্ড ফার্ম কোর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০। ইংরেজি মাধ্যম হলে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে ‘বি’ গ্রেড, একটিতে ‘সি’ গ্রেড ও একটিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে ‘সি’ গ্রেড এবং একটিতে ‘ডি’ গ্রেড। এছাড়া ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাসবেন্ডারি/এনিমেল হাসবেন্ডারি থেকে স্নাতকে সিজিপিএ-৩ থাকতে হবে।

পদের নাম : জাজ অ্যাডভোকেট জেনারেল।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৪.০০। ইংরেজি মাধ্যম হলে ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে ‘বি’ গ্রেড, একটিতে ‘সি’ গ্রেড ও একটিতে ‘ডি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে ‘সি’ গ্রেড এবং একটিতে ‘ডি’ গ্রেড। এছাড়া এলএলবি থেকে স্নাতকে জিসিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে। এলএলএম/এমএএলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ-৩ থাকতে হবে।

বয়সসীমা : পুরুষ : অবিবাহিত। তবে ১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপর হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। মহিলা : অবিবাহিত/বিবাহিত।

প্রার্থী নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা (পেশাগত বিষয় ১০০ নম্বর) আগামী ১১ আগস্ট সকাল ৯টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর মাসের ৪র্থ সপ্তাহে প্রকাশিত হবে।

বেতন-ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট/ট্রেইনি অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন্ড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্য আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

আগ্রহীদের ৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.