জুমবাংলা ডেস্ক : সম্প্রতি জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। সংস্থাটি ঢাকায় লাইভলিহুডস অ্যান্ড মার্কেট সিস্টেম অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

Advertisement

পদের নাম: লাইভলিহুডস অ্যান্ড মার্কেট সিস্টেম অ্যাডভাইজার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (মার্কেটিং), অ্যাগ্রিকালচারাল সায়েন্স, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কোনো জাতীয়/আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের এজেন্সিতে সমপদে অন্তত সাত বছরের (নারীদের জন্য পাঁচ বছর) চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লাইভলিহুড অ্যান্ড মার্কেট ইন্টারভেশনে ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং ও মনিটরিংয়ে অভিজ্ঞ হতে হবে। জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ লেন্সসহ অন্যান্য টুল ব্যবহার করে মার্কেট অ্যাসেসমেন্ট, মার্কেট সিস্টেম ও ট্রেন্ড অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৩২,৯০০ থেকে ১,৫৫,৪৭৫ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৩।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.