Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিলেট জলমগ্ন সিলেটবাসীর জন্য বড় দুঃসংবাদ
বিভাগীয় সংবাদ সিলেট

জলমগ্ন সিলেটবাসীর জন্য বড় দুঃসংবাদ

By Shamim RezaJune 18, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পাহাড়ি ঢলের সঙ্গে অবিরাম বৃষ্টিতে তলিয়ে আছে সিলেট-সুনামগঞ্জ। সুরমা, কুশিয়ারাসহ প্রায় সব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে দিন পার করছেন মানুষ। এ পরিস্থিতিতে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস।

Bonna

Advertisement

মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সিলেট অঞ্চলে ভারি বর্ষণের এ প্রবণতা দীর্ঘায়িত হতে পারে।

কয়েক দিনের ভারি বর্ষণে পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ ও সিলেট শহরের অলিগলি। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে। প্লাবিত হওয়ায়, সিলেট অঞ্চলের অভিজাত এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা এখন জনমানবশূন্য। সুরমার পানি ছাড় দেয়নি পরিসেবা প্রতিষ্ঠান ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশনকেও।

সিলেট বিভাগের আরেক জেলা হবিগঞ্জ শহরের প্রধান সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ি, দোকানসহ সরকারি প্রতিষ্ঠান, সদর মডেল থানা, পুলিশ সুপারের বাসভবন, সার্কিট হাউস, পানি উন্নয়ন বোর্ড ও পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বেহাল দশা নগরীর রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠানে। যাতায়াতের জন্য যেখানে যানবাহন চলাচলের কথা সেখানে এখন চলছে নৌকা।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে।

সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভারি বর্ষণে সিলেট অঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

‘আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও এ সময় দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোনায়’, যোগ করেন এ আবহাওয়াবিদ।

তবে জলাবদ্ধতার জন্য সিলেটের স্থানীয় বৃষ্টিপাতই দায়ী নয় জানিয়ে তিনি বলেন, উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচলে অর্থাৎ ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা বেসিনে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া তিস্তা বাঁধ এলাকায়ও বৃষ্টি হচ্ছে। সুতরাং সিলেট বিভাগে বৃষ্টিপাত দীর্ঘায়িত হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে আরও এক সপ্তাহ। এছাড়াও চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এক রাত আনন্দ দিতে কত টাকা নেন ঐশ্বরিয়া

‘পাশাপাশি উজানে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল বা সেভেন সিস্টারে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে অন্তত এক সপ্তাহ’, যোগ করেন আবুল কালাম মল্লিক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa