ধর্ম ডেস্ক : মুসলমানদের দুই পবিত্রতম স্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে জমজমের পানি পান করার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নির্দেশনায় জমজমের পানি পান করার সময় ধাক্কাধাক্কি এড়িয়ে চলার পরামর্শ ছাড়াও অন্যকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। পানি পান করার সময় বয়স্কদের আগে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

জমজমের পানি

Advertisement

নির্দেশনায় আরও বলা হয়েছে, জমজমের পানি পান করার পর একবার ব্যবহারযোগ্য কাপগুলো (ওয়ান টাইম কাপ) নির্ধারিত স্থানে ফেলতে হবে। আর পান করার সময় তা সতর্কতার সঙ্গে করতে হবে, যেন মেঝেতে পানি না পড়ে। কারণ মেঝেতে পানি পড়লে খুব দ্রুত পরিবেশ নোংরা হয়ে যায়।

জমজমের জীবাণুমুক্ত পানি মূলত ইসলামের দুই পবিত্র স্থান—মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে বিতরণ করা হয়। নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

ধর্মপ্রাণ মুসলিম কাছে জমজমের পানি বিশেষ গুরুত্ব বহন করে। অন্য দেশ থেকে যাঁরা সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে যান, তাঁরা দেশে ফেরার সময় প্রায়ই জমজমের পানি কিনে নিয়ে যান। এই পানি সাধারণত তাঁরা আত্মীয়–স্বজন এবং বন্ধুদের উপহার দিয়ে থাকেন।

অনেকেই বিশ্বাস করেন, জমজমের পানির বিশেষ গুণ রয়েছে। এই পানি পান করলে অনেক সময় তা বড় ধরনের রোগের বিরুদ্ধেও কার্যকরী হতে পারে।

বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমেই ওমরাহ ও হজযাত্রীরা নির্দিষ্ট পরিমাণ জমজমের পানির জন্য বুকিং দিতে পারেন। সম্প্রতি বাংলাদেশিদের জন্যও নুসুক অ্যাপটি উন্মুক্ত করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

টাইট পোশাকে ক্যামেরার সামনে নেহা শর্মা, তুমুল ভাইরাল ভিডিও

সাম্প্রতিক সময়ে বিদেশি মুসলিমদের জন্য ওমরাহ করার ক্ষেত্রে সৌদি আরব বেশ কিছু নতুন সুযোগ-সুবিধা যুক্ত করেছে। বিভিন্ন ধরনের ভিসার আওতায় সৌদি আরবে যাওয়া মুসলিমদের ওমরাহ করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগে থেকে অনুমতি নেওয়া থাকলে তাঁরা মসজিদে নববিতে আল রাওদা আল শরিফায় যেতে পারেন। এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরাহ ভিসাধারী ব্যক্তিরা যেকোনো স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথে সৌদি আরবে ঢুকতে পারেন। যেকোনো বিমানবন্দর থেকেই সৌদি আরব ছাড়তে পারেন তাঁরা। নারীদের ওমরাহ করার ক্ষেত্রে পুরুষ অভিভাবককে সঙ্গে নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। সূত্র: গালফ নিউজ, এএফপি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.