দীর্ঘদিন অসুস্থ থাকার পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন ইন্তেকাল করেছেন। শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর রামপুরায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে তাছফিক জামান। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।
পরিবারের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার থেকে তার খাবার গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
শুক্রবার রাত ১১টায় আফতাবনগরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নেওয়া হয়। শনিবার সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পরুনঃ নাশকতার আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা
টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। বিশেষ করে বিটিভির নাটকে তার কৌতুকধর্মী চরিত্র দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া জনপ্রিয় টেলিভিশন নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ এবং ‘মৃত্তিকার যাত্রা’-তে তার অভিনয় দর্শকমনে গভীর ছাপ রেখে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


