জুমবাংলা ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিয়ের খাওয়া-দাওয়া শেষে যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গিয়েছেন বর। বর ছিলেন উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে হাসেন মিয়া (২৫)।

যৌতুকের টাকা

Advertisement

গত বৃহস্পতিবার বিকালে রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগী ওই তরুণীর বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ তিনজনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ করেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের এক তরুণীর সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। গত বৃহস্পতিবার বিকালে এ বিয়ে হওয়ার কথা ছিল।

ঠিক সময়মতো বর তার আত্মীয়স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরও ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

এ বিয়ে উপলক্ষ্যে দুই লাখ টাকা খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ খরচ হয় বলে অভিযোগে উল্লেখ করেন কনের বাবা।

একজন মেয়ে কতটা সুন্দর সেটা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে বের করা হয়

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, শুক্রবার দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.