পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আলি জাফর। বলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। আলিয়া ভাটের বিপরীতে ‘ডিয়ার জিন্দেগী’ ছবি অভিনয় করেছিলেনি তিনি।

২০১৮ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন পাক গায়িকা মিশা সফি। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, একাধিক বার তাকে যৌন হেনস্থা করেছেন আলি জাফর। অভিযোগ সামনে আসতেই পাকিস্তানের বিনোদন জগতে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
তবে অভিযোগ মিথ্যা এবং তার সম্মান ও ক্যারিয়ারের মারাত্মক ক্ষতি হয়েছে দাবি করে মিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন আলি।
দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া শেষে সেই মানহানি মামলায় স্বস্তি পেলেন আলি জাফর। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে হওয়া মামলায় আদালত তার পক্ষেই রায় দিয়েছেন। পাকিস্তানি মুদ্রায় মিশা সফিকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
একই সঙ্গে আদালত আগামী দিনে মিশা যেন আলির বিরুদ্ধে গণমাধ্যমে পরোক্ষ ভাবে বা প্রত্যক্ষ ভাবে কোনও ধরনের মন্তব্য না করতে নির্দেশ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


