ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পোডু গ্রামে উচ্ছেদ অভিযানের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Girls

Advertisement

গ্রেপ্তারকৃত শারবানু খাতুন পরিচারিকার কাজ করতেন এবং গত কয়েক বছর ধরে তার স্বামীর সাথে বেঙ্গালুরুর পোডু গ্রামে বসবাস করছিলেন। প্রশাসনের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যখন জেসিবি দিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন, সে সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন। আর তাতেই পুলিশের নজরে চলে আসেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় উচ্ছেদ অভিযানের সময় ভিডিও ধারণকারী ব্যক্তিটি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন, তখন শারবানু খাতুন তার পরিবর্তে ‘জয় বাংলা’ বলেন। অবশ্য কয়েক সেকেন্ড পরেই তিনি ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন। কিন্তু ওই নারী ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পরই এলাকার মানুষদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে হেব্বাগোডি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত ১১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিমত, অসৎ উদ্দেশ্য নিয়ে ওই নারীর জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। তাছাড়া ভারতে থেকে অন্য একটি দেশের স্লোগান দেওয়া দেশের সার্বভৌমত্বের উপর আঘাত।

আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

শারবানু খাতুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২ ধারা (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্নকারী কাজ), ১৯৬ ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করা), ১৯৭ ধারা (জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ, দাবি) এবং ৩৫৩ ধারা (জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন বিবৃতি) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.