আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য সংকটের দিকে বিশ্বের নজর সরে যাওয়ায় রাশিয়া যু.দ্ধক্ষেত্রে ই.উক্রেনকে আরও বিপাকে ফেলছে, এমন আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন৷ রাশিয়ার হাম.লা শুরু হবার প্রায় ২০ মাস পরেও ইউ.ক্রেন হানাদা.রদের দেশছাড়া করতে পারে নি৷

জেলেনস্কি

Advertisement

রবিবার ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ অধিকৃত এলাকা পুনর্দখল করার গুরুত্ব তুলে ধরেন৷ তার মতে, ইউক্রেনের প্রতিদিন সুফলের প্রয়োজন রয়েছে এবং যু.দ্ধক্ষেত্রে লাগাতার অগ্রগতি অত্যন্ত জরুরি৷ জেলে.নস্কি বলেন, ৫০০ মিটার হোক বা এক কিলোমিটার, ইউক্রেনকে এগিয়ে যেতেই হবে৷

শুধু হামা.স ও ইসরা.য়েল নয়, ইউ.ক্রেন ও রাশি.য়ার মধ্যেও মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের ভূমিকার কথা শোনা যাচ্ছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল তানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ রাশিয়ার হাতে আ.টক ইউক্রেনী.য় নাগরিকদের মুক্তির ক্ষেত্রে কাতারের ভূমিকা সম্পর্কে দুই নেতার কথা হয়েছে৷ সেই উদ্যোগের ফল হিসেবে গত সপ্তাহে চার জন ইউক্রেনীয় শিশু ও কিশোর মুক্তি পেয়েছে৷

আপাতত ইউক্রে.নের পূর্বে দোনেৎস্ক শহরের কাছে আভদিভকা ও মারিয়িনকায় দুই পক্ষের মধ্যে জোরালো সংঘ.র্ষ চলছে৷ শুধু রবিবারই রা.শিয়ার ২০টি হাম.লা প্রতিহত করা হয়েছে বলে ইউক্রে.নের সেনাবা.হিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ হাম.লা সত্ত্বেও আভদিভকা শহরে নিজস্ব অবস্থান সুরক্ষিত আছে বলে ইউক্রে.ন দাবি করছে৷ ২০১৪ সালের হামলায় একবার রাশিয়ার দখলে এলেও তারপর থেকে ইউ.ক্রেনই শহরটি নিয়ন্ত্রণ করছে৷ তবে সংঘাতের কারণে প্রায় ৩০ হাজার জনসংখ্যার শহরে মাত্র ১ হাজার ৬০০-র মতো মানুষ অবশিষ্ট রয়েছে৷

শনিবার উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপ.ণাস্ত্র হাম.লায় কমপক্ষে ছয় জন নিহত ও ১৭ জন আহত হয়েছে৷ শহরের উপকণ্ঠে ডাক বিভাগের এক স্থাপনার ওপর সেই হাম.লার পর প্রেসি.ডেন্ট জেলে.নস্কি তাঁর বার্তায় ঘটনাস্থলের একটি ভিডিও দেখান৷ ইউক্রে.নীয় কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী রবিবার বাখমুত শহরের কাছেও এক ক্ষেপ.ণাস্ত্র হা.মলায় দুই জন নিহত হয়েছে৷

রাশিয়ার দাবি, রবিবার অধিকৃত ক্রাইমিয়ার ওপর ইউক্রেনে.র ক্ষেপ.ণাস্ত্র হাম.লা প্রতিহত করা হয়েছে৷ আসন্ন শীতকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও জোরালো হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে গত বছরের মতো জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার আরও হামলার আশঙ্কা করছে ইউক্রেন৷

ওষুধের পাতায় এরকম ফাঁকা কেন থাকে জানে না ৯৫% মানুষ

যু.দ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চায় ই.উক্রেন৷ রবিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে জেলেনস্কি শান্তির লক্ষ্যে এক শীর্ষ সম্মেলনের উদ্যোগের কথা বলেছেন৷ আগামী পদক্ষেপ হিসেবে চলতি মাসেই মাল্টায় অংশগ্রহণকারী দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হবে৷ তবে যে কোনো সমাধানসূত্রের মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়ে অটল৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.