অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে এই তারকা বলেন—“যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।” তার এই বক্তব্যের পর অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে।

ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার হাভিয়ের। এই বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গ আবারও উঠে আসে। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটেই অস্কারের মঞ্চে বারদেমের মন্তব্য অনেকের নজর কেড়েছে।
এর আগেও ফিলিস্তিন ইস্যুতে সরব হয়েছেন স্প্যানিশ এই অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গাজায় যা ঘটছে, সেটিকে গণহত্যা হিসেবে দেখেন তিনি। আন্তর্জাতিক গণহত্যা গবেষক সংস্থা আইএজিএসের বক্তব্যও উল্লেখ করেন। বারদেমে মনে করেন, পরিস্থিতি থামাতে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়ানো দরকার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। গত রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এ মঞ্চে ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন হাভিয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


