ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে এবং এখনো ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

হরমুজ

Advertisement

বাহিনীটির এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো জাহাজকে ‘শত্রুপক্ষের সহযোগী’ হিসেবে গণ্য করা হবে বলে তারা সতর্ক করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান ওয়াশিংটনকে চাপ দিতে পারবে না। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শর্তাধীন সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে।

তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রয়েছে।

অন্যদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোতে দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা শুরু হবে না।

এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো তারা পর্যালোচনা করছে।

সূত্র: আল জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.