যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার পর সুইজারল্যান্ডের জেনেভায় আগামী শুক্রবার (১৯ জুন) নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, তিনি বিবিসি উর্দুকে এ তথ্য জানান।

এর আগে পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানান, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জেনেভা সফর স্থগিত করছেন। তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ের আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় যখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টের কিছু অংশ পরে মুছে ফেলেন। ওই অংশে বলা হয়েছিল, পাকিস্তান ও মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হবে।
তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হয়। সকালে পাকিস্তানের একাধিক সূত্র অনুষ্ঠানটি এখনো বহাল আছে বলে জানালেও সন্ধ্যায় জানা যায়, পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ বিষয়ে মন্তব্য পাওয়া গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর কাছ থেকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



